জবি ছাত্রশিবিরের সভাপতি আরিফ, সেক্রেটারি ইব্রাহিম


Bangla Prime প্রকাশের সময় : এপ্রিল ১৯, ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন / ১০০০
জবি ছাত্রশিবিরের সভাপতি আরিফ, সেক্রেটারি ইব্রাহিম

রাকিব খান, জবি প্রতিনিধি: 

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রশিবিরের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আব্দুল আলিম আরিফ এবং সেক্রেটারি হয়েছেন ইব্রাহিম খলিল।

রবিবার (১৯ এপ্রিল) বিকেলে সংগঠনটির সদস্যদের উপস্থিতিতে এ কমিটি গঠন করা হয়। বিষয়টি সংগঠনের একাধিক সদস্য নিশ্চিত করেছেন।

নবনির্বাচিত সভাপতি আব্দুল আলিম আরিফ বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি প্রশাসন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) সাধারণ সম্পাদক (জিএস) হিসেবে দায়িত্ব পালন করছেন।

অন্যদিকে, সেক্রেটারি ইব্রাহিম খলিল গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি জকসুর শিক্ষা ও গবেষণা সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন।

কমিটি গঠন অনুষ্ঠানে কেন্দ্রীয় ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগাহ, কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক মুতাসীম বিল্লাহ শাহেদী, জবি শাখার সাবেক সভাপতি ফয়সাল আমিন, ইকবাল হোসেন ও আসাদুল ইসলামসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।