
রাকিব খান, জবি প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ইউনিটের স্বেচ্ছাসেবী সংগঠন ‘বাঁধন’ কর্মীদের দক্ষতা উন্নয়ন এবং নবীন সদস্যদের বরণ করে নিতে সাংগঠনিক কর্মশালা ও ‘নবীনবরণ ২০২৬’-এর আয়োজন করেছে।
শনিবার (১৮ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের শহিদ সাজিদ ভবনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঁধন, জবি ইউনিটের সভাপতি আজিজুল হক ওজিল। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক জান্নাতুল মাওয়া লিশা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন। তিনি বাঁধনের কার্যক্রমকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে সংগঠনের কর্মীদের সাধুবাদ জানান। পাশাপাশি ভবিষ্যতে বাঁধন, জবি ইউনিটকে সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন, পরিবহন প্রশাসক ড. তারিক বিন অতিক এবং বাঁধন, জবি ইউনিটের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মো. আব্দুল মান্নান।
সভাপতির বক্তব্যে আজিজুল হক ওজিল বলেন, “মানব সভ্যতা টিকিয়ে রাখতে সামাজিক সংগঠনের বিকল্প নেই। বাঁধন একটি স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে রক্তদান কার্যক্রমের মাধ্যমে মানবিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।”
কর্মশালায় বাঁধন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইউনিট ছাড়াও বিভিন্ন ইউনিটের দায়িত্বশীল প্রতিনিধি ও কর্মীরা অংশগ্রহণ করেন।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ আয়োজন নতুন সদস্যদের মধ্যে সংগঠনের লক্ষ্য ও কার্যক্রম সম্পর্কে সুস্পষ্ট ধারণা প্রদান করবে এবং কর্মীদের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আপনার মতামত লিখুন :