
রাকিব খান, জবি প্রতিনিধি:
রাজধানীর পুরান ঢাকার ইসলামপুর এলাকায় জনদুর্ভোগ কমাতে সপ্তাহব্যাপী মশা নিধন ও ড্রেনেজ পরিষ্কার কার্যক্রম শুরু হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের সাবেক সভাপতি এ.বি.এম পারভেজ রেজার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
রোববার (১২ এপ্রিল) বিকেলে “ক্লিন ঢাকা, গ্রীন ঢাকা” প্রতিপাদ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কোতোয়ালি থানার ৩৭ নম্বর ওয়ার্ডে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করা হয়। এতে স্থানীয় বাসিন্দা, যুবসমাজ এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
আয়োজকরা জানান, পুরান ঢাকার ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতে দীর্ঘদিন ধরে ড্রেনেজ ব্যবস্থার অব্যবস্থাপনা ও অপরিচ্ছন্নতার কারণে মশার উপদ্রব বেড়েছে। বর্ষা মৌসুমকে সামনে রেখে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে। এ প্রেক্ষাপটে স্থানীয় উদ্যোগে এ কার্যক্রম নেওয়া হয়েছে।
কর্মসূচির আওতায় এলাকার বিভিন্ন সড়ক ও গলির ড্রেন পরিষ্কার, জমে থাকা আবর্জনা অপসারণ এবং মশা নিধনে স্প্রে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি বাসিন্দাদের সচেতন করতে প্রচারণাও চালানো হচ্ছে।
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ রনি বলেন, “অনেক দিন ধরে ড্রেন পরিষ্কার না হওয়ায় পানি জমে মশার বংশবিস্তার হচ্ছিল। এই উদ্যোগটি সময়োপযোগী।”
উদ্যোক্তা এ.বি.এম পারভেজ রেজা বলেন, “ড্রেনেজ ব্যবস্থার অবনতি ও মশার উপদ্রব জনজীবনে ভোগান্তি বাড়াচ্ছে। জনস্বার্থে ব্যক্তিগত উদ্যোগে এই কর্মসূচি হাতে নিয়েছি। পরিচ্ছন্ন ন
আপনার মতামত লিখুন :