
পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীর কুয়াকাটায় পৌর মৎস্যজীবী দলের এক নেতার ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে কুয়াকাটা পৌর মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আবু সালেরকে ইয়াবা সেবন করতে দেখা গেছে বলে অভিযোগ উঠেছে।
সোমবার (৯ মার্চ) সকালে কুয়াকাটা পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের একটি আবাসিক হোটেল ‘বেঙ্গল গেস্ট হাউস’-এর কক্ষে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। খবর পেয়ে মহিপুর থানা পুলিশ অভিযান চালালেও অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যান।
পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে ইয়াবা সেবনের কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। পাশাপাশি হোটেলের দুটি কক্ষ থেকে এক ছেলে ও এক মেয়েকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।
তবে এ বিষয়ে আবু সালেরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
আপনার মতামত লিখুন :