
আসাদুল্লাহ হাসান মুসা, পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনের সংসদ সদস্য নুরুল হক নুর-কে মন্ত্রিত্ব দেওয়ায় পটুয়াখালীতে বিজয় মিছিল করেছেন গণঅধিকার পরিষদ-এর নেতাকর্মীরা।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় পটুয়াখালী শহরের ছোট চৌরাস্তা এলাকা থেকে বিজয় মিছিলটি শুরু হয়।
মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ঝাউতলা শহীদ হৃদয় তড়ুয়া চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে মিষ্টি বিতরণ করা হয়। এতে গণঅধিকার পরিষদ ও এর সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
দলীয় সূত্র জানায়, নুরুল হক নুরকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এ ঘোষণার পর দলীয় নেতাকর্মীদের মধ্যে আনন্দের জোয়ার সৃষ্টি হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, “ছাত্র আন্দোলন থেকে উঠে আসা নুরুল হক নুরের মন্ত্রিত্ব প্রাপ্তি গণমানুষের রাজনীতির বিজয়। তার নেতৃত্বে পটুয়াখালীসহ দেশের সাধারণ মানুষের অধিকার ও কর্মসংস্থানের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আমরা আশাবাদী।”
আপনার মতামত লিখুন :