
আসাদুল্লাহ হাসান মুসা, পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নে জামায়াতে ইসলামীর নির্বাচনী মিছিলে হামলার ঘটনায় নারীসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে ভান্ডারিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে জামায়াতের মিছিল চলাকালে বিএনপি নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায়। হামলায় জামায়াতের চন্দ্রদ্বীপ ইউনিয়ন সেক্রেটারি আমিনুল ইসলাম গুরুতর আহত হন। খবর পেয়ে তার স্ত্রী সাহেদা বেগম ঘটনাস্থলে গেলে তাকেও মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে।
স্থানীয়রা জানান, হামলার সময় নারী সমর্থকদের লক্ষ্য করেও লাঠিসোঁটা নিয়ে আঘাত করা হয়, যা এলাকায় ব্যাপক আতঙ্ক সৃষ্টি করেছে। দ্বীপ অঞ্চল হওয়ায় আহতদের অনেকেই সময়মতো চিকিৎসা পাননি।
হামলার প্রতিবাদে বাউফল শহরে জামায়াত বিক্ষোভ মিছিল করলে বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বর্তমানে চন্দ্রদ্বীপ এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয়রা দ্রুত নিরাপত্তা জোরদার ও নারীদের সুরক্ষা নিশ্চিতের দাবি জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :