রাজনৈতিক পরিচয়ে চাঁদাবাজি বরদাস্ত নয়: প্রতিমন্ত্রী নুর


Bangla Prime প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৮, ২০২৬, ১:১২ পূর্বাহ্ন / ১০০০
রাজনৈতিক পরিচয়ে চাঁদাবাজি বরদাস্ত নয়: প্রতিমন্ত্রী নুর

আসাদুল্লাহ হাসান মুসা, পটুয়াখালী : 

পটুয়াখালীতে আয়োজিত একাধিক অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, কোনো ব্যবসায়ী বা সাধারণ মানুষের কাছ থেকে রাজনৈতিক পরিচয়ে চাঁদা বা অনৈতিক সুবিধা নেওয়ার সুযোগ দেওয়া হবে না। এলাকায় চাঁদাবাজি বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে পটুয়াখালী জেলাতে আয়োজিত ইফতার মাহফিল এবং গলাচিপা উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত উন্মুক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

প্রতিমন্ত্রী বলেন, মাদক ও জুয়ার বিরুদ্ধে প্রশাসনকে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং জেলা-উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে অভিযান জোরদার করা হবে। যুব সমাজকে বেকার না রেখে কর্মসংস্থানে যুক্ত করার পরিকল্পনার কথাও জানান তিনি।

হাটবাজার, লঞ্চঘাট ও খেয়াঘাটে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগের প্রসঙ্গে তিনি বলেন, নজরদারি বাড়ানো হয়েছে এবং মানুষকে জিম্মি করে কেউ যেন অতিরিক্ত টাকা আদায় করতে না পারে, সে বিষয়ে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। প্রতিহিংসার রাজনীতি নয়—ঐক্য, সম্প্রীতি ও উন্নয়নের রাজনীতি প্রতিষ্ঠার আহ্বানও জানান তিনি।