
আসাদুল্লাহ হাসান মুসা, পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালী জেলার সদর থানার ইটবাড়িয়া ইউনিয়নের সারিকখালী গ্রামে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে এক সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীসহ চারজনকে দেশীয় অস্ত্রসহ আটক করা হয়েছে।
(২৩ জানুয়ারি) শুক্রবার রাতে যৌথবাহিনী এই অভিযান পরিচালনা করে। রাত ৯টা থেকে রাত ২টা পর্যন্ত চলা অভিযানে সারিকখালী গ্রামের ফকির বাড়িতে অভিযান চালিয়ে সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী মোঃ সুমন ফকির (৩৮), পিতা মোঃ নুরুজ্জামান ফকিরকে আটক করা হয়। অভিযানে তার সঙ্গে থাকা আরও তিনজন সহযোগীকেও আটক করা হয়।
আটক অপর ব্যক্তিরা হলেন— মোঃ ইউসুফ আকন (২৮), পিতা মোঃ আব্দুল কাদের আকন; মোঃ শিহাব (১৮), পিতা মোঃ শামসুল আলম এবং মোছা: রুবিনা আক্তার (৪৫), স্বামী মোঃ দেলোয়ার ফকির।
অভিযানকালে তাদের হেফাজত থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে— চারটি চা পাতি, দুটি রামদা, চারটি চাকু, একটি তরবারি, একটি সুরি, চারটি দা এবং একটি মদের বোতল।
পটুয়াখালী শিশু একাডেমি আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে এই যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে পুলিশের পক্ষ থেকে সিনিয়র কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন এসআই রাসেল।
আটককৃতদের উদ্ধারকৃত দেশীয় অস্ত্রসহ সদর থানায় নিয়ে যাওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
আপনার মতামত লিখুন :