
রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গোল্ড বাংলাদেশের বার্ষিক সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনের ১২৬ নম্বর কক্ষে আয়োজিত এ সভায় সংগঠনের কার্যক্রম পর্যালোচনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
সভা শেষে ২০২৫-২৬ কার্যবর্ষের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। উপদেষ্টা প্রফেসর ড. রবিউল ইসলাম ও মডারেটর রাদিয়া আউয়াল তৃষা কমিটির নাম ঘোষণা করেন।
নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের সৈকত হাসান ইমন। সাধারণ সম্পাদক (বিতর্ক) হিসেবে লোকপ্রশাসন বিভাগের অনুপ বৈদ্য এবং সাধারণ সম্পাদক (প্রশাসন) হিসেবে দর্শন বিভাগের আবু নাঈম দায়িত্ব পেয়েছেন।
নবনির্বাচিত সভাপতি ইমন সংগঠনের ঐতিহ্য অক্ষুণ্ন রেখে সাফল্য অর্জনে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-উপদেষ্টা ড. মো. আমিরুল ইসলাম (কনক) ও সাবেক কৃতি বিতার্কিকরা উপস্থিত থেকে নতুন কমিটিকে অভিনন্দন জানান।
আপনার মতামত লিখুন :