জবিস্থ ময়মনসিংহ জেলা ছাত্র কল্যাণের নেতৃত্বে জুনাইদ–রাফি


Bangla Prime প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৮, ২০২৬, ১:২০ পূর্বাহ্ন / ১০০০
জবিস্থ ময়মনসিংহ জেলা ছাত্র কল্যাণের নেতৃত্বে জুনাইদ–রাফি

জবি প্রতিনিধি: 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়–এ অধ্যয়নরত ময়মনসিংহ জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘ময়মনসিংহ জেলা ছাত্র কল্যাণ পরিষদ’-এর নতুন আট সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলা বিভাগের ১৬তম আবর্তনের শিক্ষার্থী জুনাইদ হোসাইন রায়িন এবং সাধারণ সম্পাদক হয়েছেন মার্কেটিং বিভাগের ১৭তম আবর্তনের শিক্ষার্থী মো. রাফিউল আজাদ রাফি।

 

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সংগঠনের উপদেষ্টামণ্ডলীর অনুমোদনক্রমে এ কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সহ-সভাপতি হিসেবে আরিফুল ইসলাম ও মুহাম্মদ আল ইমরান, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আব্দুল্লাহ আল মাহফুজ ও আব্দুল্লাহ আল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আকরাম খান এবং দপ্তর সম্পাদক হিসেবে শরীফুল ইসলাম দায়িত্ব পেয়েছেন।

নবনির্বাচিত সভাপতি জুনাইদ হোসাইন রায়িন শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সাধারণ সম্পাদক রাফি বলেন, ময়মনসিংহ জেলার শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করা এবং ক্যাম্পাসে কাউকে যেন একা মনে না হয়—সেই লক্ষ্যেই তারা কাজ করবেন। পাশাপাশি সেমিনার ও ক্যারিয়ার বিষয়ক কর্মশালার আয়োজনের ওপর গুরুত্ব দেওয়ার কথাও জানান তিনি।