
রাকিব খান, জবি প্রতিনিধি; জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অধ্যয়নরত কিশোরগঞ্জ জেলার শিক্ষার্থীদের সংগঠন কিশোরগঞ্জ জেলা ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামের ভিতরে ইফতার মাহফিলটি অনুষ্ঠিত হয়।
পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরা, শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ জোরদার এবং জেলার শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। পবিত্র কোরআন তেলওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়।
অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি ফারজানা আক্তার টুম্পা বলেন,”আজকের এই ইফতার প্রোগামে কিশোরগঞ্জ জেলার যারা উপস্থিত আছেন সবাইকে ধন্যবাদ। আপনারা পাশে ছিলেন জন্যই আজকের এই প্রোগ্রাম সফলভাবে সম্পন্ন হয়েছে।”
তিনি ২০ ব্যাচের নবীন শিক্ষার্থীদের আশ্বস্ত করে বলেন ” তোমাদের নবীন বরন খুব শীঘ্রই হবে। এর জন্য আমরা কাজ শুরু করে দিয়েছি। খুব শিঘ্রই তোমরা সুখবর পাবে। তোমাদের যার যে সমস্যা তা আমাদেরকে বলবেন আমরা আমাদের সাধ্যমতো আপনাদের পাশে থাকব”।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান হিমেল।
তিনি বলেন, “প্রতিটি জেলা কল্যাণ সংগঠন শিক্ষার্থীদের জন্য একটি বড় আস্থার জায়গা। জেলা কল্যাণে দল-মত নির্বিশেষে সব জেলার শিক্ষার্থীরা একসঙ্গে মিলেমিশে থাকে, যা সৌহার্দ্য ও ঐক্যের একটি উজ্জ্বল দৃষ্টান্ত। কিশোরগঞ্জ জেলা কল্যাণে বর্তমানে অত্যন্ত যোগ্য ও দক্ষ নেতৃত্ব রয়েছে, যারা কিশোরগঞ্জ জেলার শিক্ষার্থীদের সংগঠনকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল সবসময় সাধারণ শিক্ষার্থীদের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। ছাত্রদল কখনোই শিক্ষার্থীদের স্বার্থের বিপরীতে কোনো কর্মকাণ্ডে জড়ায়নি। শিক্ষার্থীদের কল্যাণে গৃহীত সব ইতিবাচক কার্যক্রম তারা ধারাবাহিকভাবে অব্যাহত রাখবে।”
বক্তব্যের শেষ পর্যায়ে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সাবেক দেশনেত্রী মরহুম খালেদা জিয়া-এর আত্মার মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহর দরবারে তাঁর জন্য দোয়া প্রার্থনা করে বক্তব্য শেষ করেন
অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া জবিতে অধ্যয়নরত কিশোরগঞ্জ জেলার বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরাও এতে অংশগ্রহণ করেন।
আপনার মতামত লিখুন :