
রাকিব খান, জবি:
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-এর উদ্যোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়-এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবনের সামনে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল।
আয়োজনের শুরুতে কোরআন তেলাওয়াত ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা পবিত্র মাহে রমজানের তাৎপর্য, আত্মসংযম ও নৈতিকতার গুরুত্ব তুলে ধরেন।
শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
আপনার মতামত লিখুন :