
রাকিব খান,জবি প্রতিনিধি; জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দিন।
সোমবার (১৬ মার্চ) শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন এ ঘোষণা দেন।
জানা যায়, অধ্যাপক ড. রইছ উদ্দিন বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির বর্তমান সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক বিভিন্ন কার্যক্রমের সঙ্গে তিনি যুক্ত ছিলেন।
উল্লেখ্য, এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্বে ছিলেন অধ্যাপক ড. রেজাউল করিম। নতুন উপাচার্য নিয়োগের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে নতুন গতি আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আপনার মতামত লিখুন :