
কুবি প্রতিনিধি:
গাউছিয়া কমিটি বাংলাদেশ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার তৃতীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন মার্কেটিং বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. সাইদুর রহমান এবং সাধারণ সম্পাদক হয়েছেন অর্থনীতি বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আরমান।
গত ৩ মার্চ অনুষ্ঠিত ইফতার মাহফিলে কাউন্সিলের মাধ্যমে আগামী এক বছরের জন্য এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
নতুন কমিটিতে যুগ্ম সম্পাদক হিসেবে মো. আমজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. মাইনুল ইসলাম এবং অর্থ সম্পাদক হিসেবে মোহাম্মদ মহসিন চৌধুরী মাহি মনোনীত হয়েছেন।
সংগঠনটি বিভিন্ন মানবিক কার্যক্রম, ধর্মীয় আয়োজন ও শিক্ষার্থীদের সহায়তামূলক উদ্যোগের মাধ্যমে সমাজে মানবতা ও ইসলামী মূল্যবোধ ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছে। ২০২৩ সালের ২৯ জুলাই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে গাউছিয়া কমিটি বাংলাদেশ শাখা প্রতিষ্ঠিত হয়।
আপনার মতামত লিখুন :