রাবি সায়েন্স ক্লাবের ১২তম পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

Bangla Prime প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৬, ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন / ১০০০
রাবি সায়েন্স ক্লাবের ১২তম পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

মো. রেজওয়ান, রাবি প্রতিনিধি: 

রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব (আরইউএসসি)-এর ১২তম কার্যনির্বাহী কমিটির পূর্ণাঙ্গ তালিকা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাজশাহী মহানগরের একটি রেস্টুরেন্টে আয়োজিত “আরইউএসসি ইফতার মাহফিল ২০২৬” অনুষ্ঠানে নতুন কমিটির ঘোষণা দেওয়া হয়।

অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়-এর রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ, ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. মো. আমিরুল ইসলাম এবং পরিবহন দপ্তরের প্রশাসক প্রফেসর ড. মো. আব্দুর রাজ্জাক সরকার উপস্থিত ছিলেন।

এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)-এর সহ-সভাপতি মো. মোস্তাকুর রহমান জাহিদ, সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আম্মার, সহকারী সাধারণ সম্পাদক এস. এম. সালমান সাব্বির, তথ্য ও গবেষণা সম্পাদক বি. এম. নাজমুছ সাকিব এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তোফায়েল আহমদ তোফাসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ক্লাবের সাধারণ সম্পাদক ইফতিয়ান আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভাপতি খালিদ মাহমুদ। ইফতার ও দোয়া মাহফিল শেষে দেশ, জাতি ও বিশ্ববিদ্যালয়ের সার্বিক কল্যাণ কামনা করা হয়।

নবঘোষিত কমিটির মাধ্যমে ক্লাবের সাংগঠনিক কাঠামো, দায়িত্ব বণ্টন এবং আগামীর কর্মপরিকল্পনার রূপরেখা তুলে ধরা হয়।